প্রায় ৪ হেক্টর এলাকা নিয়ে এ কেন্দ্রটি কক্সবাজার জেলা সদরে অবস্থিত। এখানে ৫টি গবেষণাগার, সিষ্টার্ণ কমপ্লেক্স, পন্ড কমপ্লেক্স ও আবাসিক ভবনাদি রয়েছে। সামুদ্রিক কেন্দ্র অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক মৎস্যসম্পদের মজুদ নিরূপণ, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কলাকৌশলের উন্নয়ন, সামুদ্রিক মৎস্য/চিংড়ি ও মৎস্যজাত পণ্যের গূণগত মান নিয়ন»ণ ইত্যাদি বিষয়ের ওপর গবেষণা করে আসছে। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকালে চট্রগ্রামে সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র সহাপনের নির্ধারিত পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় কক্সবাজারসহ সামুদ্রিক মৎস্যচাষ কেন্দ্রের সাথে একিভূত করে কক্সবাজার কেন্দ্রটিকে সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র নামে অভিহিত করা হয়।